বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘোড়াঘাটে পল্লী বিদ্যুতের গণশুনানি
ঘোড়াঘাটে পল্লী বিদ্যুতের গণশুনানি
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রানীগঞ্জ সাব জোনাল অফিসের আয়োজনে বিরাহীমপুর বাজারে নিরাপদ বিদ্যুৎ ব্যবহার, অভিযোগ প্রতিকার ও সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক গণশুনানি ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার রাত ৮ টায় ঘোড়াঘাট উপজেলার বৈদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এ গণশুনানি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণশুনানিতে পল্লী বিদ্যুতের গ্রাহক সদস্যগণ উপস্থিত হয়ে তাদের বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা ও মতামত ব্যক্ত করেন।
আলোচনা সভায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রানীগঞ্জ সাব জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মোহাম্মদ মেহেদী হাসান গ্রাহক সদস্যদের উত্তম গ্রাহক সেবা সংক্রান্ত- সমিতির নীতিমালা, বাপবিবো কল সেন্টার-১৬৮৯৯, নিরাপদ বিদ্যুৎ ব্যবহার, বিদ্যুৎ অপচয় ও চুরি না করা, বৈদ্যুতিক মালামাল চুরি প্রতিরোধ, লাইনের পার্শ্ববর্তী গাছপালা পরিষ্কার, চলমান বিদ্যুৎ এর পরিস্থিতি এবং সময়মত বিদ্যুৎ বিল পরিশোধ করা সহ গুরুত্বপূর্ণ বিষয়াবলি নিয়ে আলোচনা করেন।
এ সময় দিনাজপুর পবিস-২ এর রানীগঞ্জ সাব জোনাল অফিসের ইসি রানা মিয়া ও স্থানীয় বিভিন্ন পেশার গ্রাহক সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন।




বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে 