রবিবার ● ১৬ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল ও সম্পাদক বাবু
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল ও সম্পাদক বাবু
সিরাজগঞ্জ প্রতিনিধি :: সিরাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত বিশেষ সাধারন সভায় সাংবাদিক হেলাল উদ্দিনকে সভাপতি ও ইসরাইল হোসেন বাবুকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য নেতারা হলেন, সহ-সভাপতি শহিদুল ইসলাম ফিলিপস, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, সাংগঠনিক সম্পাদক গাজী এইচ, ফিরোজী, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান উজ্জল, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিফাত রহমান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক গাজী মান্না রায়হান, কার্যকরী সদস্য এস এম তফিজ উদ্দিন, ইসমাইল হোসেন ও সেলিম রেজা।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক সিরাজগঞ্জ বার্তার সম্পাদক আব্দুল হামিদ খান হীরা বিশেষ সাধারন সভা আহবান করেন।
সভার সভাপতি আব্দুল হামিদ খান হীরা জানান, সম্প্রতি কিছু ঘটনার কারনে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সংকটাপন্ন পরিস্থিতির তৈরী হওয়ায় বিশেষ সাধারন সভা আহবান করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে তিন সদস্যের সাবজেক্ট কমিটি গঠন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। এরপর সাবজেক্ট কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, আব্দুল হামিদ খান হীরা ও মাহমুদুল কবির মিঠু তাৎক্ষনিক বৈঠক করে উল্লেখিত কমিটি ঘোষনা করেন। এসময় উপস্থিত সদস্যরা নতুন কমিটির সমর্থন জানান।




অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন 