Daily Sonar Bangla

নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক  বলেছেন, আমাদের বড় বড় শহরগুলো কেবল উচ্চবিত্ত ও আর মধ্যবিত্তদের নয়,  শহরগুলো শ্রমজীবী গরীব মানুষেরও। ঢাকাসহ দেশের সিটি করপোরেশনসমূহের ৪০ শতাংশের উপরে শ্রমজীবী মেহনতি মানুষ বাস করে।আমাদের নগর বন্দর গড়ে উঠেছে এই লক্ষ লক্ষ শ্রমজীবী মেহনতি মানুষের রক্ত আর ঘামে।এই মানুষদের বাদ দিয়ে কোন শহর চলতে পারেনা।এই মানুষদেরকে বাইরে রেখে কোন নগর পরিকল্পনাও হতে পারেনা।

তিনি শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা সম্পর্কে অতি উৎসাহী হয়ে  হটকারি কোন সিদ্ধান্ত না নিতে সরকার ও সিটি করপোরেশনের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, সড়কে বিদ্যমান নৈরাজ্য বন্ধ করে শৃংখলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনায় বসার আহবান জানান।

তিনি বলেন,  শ্রমজীবীদের মানবিক জীবন নিশ্চিত না হলে  শ্রমিকদের কাছে গণতন্ত্র কোন অর্থ বহন করবেনা।তিনি বলেন, রিকশা শ্রমিকদের মানবাধিকার নিয়ে কেউ কথা বলেনা। অবিশ্বাস্যভাবে চলমান বিদ্যুৎ সংকট বৃদ্ধির দায়ও চাপানো হচ্ছে রিকশা শ্রমিকদের উপর।

তিনি অনতিবিলম্বে ব্যাটারিচালিত রিকশাকে নির্বিচারে ডাম্পিং ও তাদের উপর বেশুমার চাঁদাবাজীর সন্ত্রাস বন্ধ করার দাবি জানান।

আজ বিকালে রিকশা শ্রমিক সংগঠকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি সভাপতি জামাল সিকদার,  সাধারণ সম্পাদক আহসান বিল্লাল, কেন্দ্রীয় নেতা তুহিন খান, হারুনর রশীদ, মোহাম্মদ আলম,  চুন্নু সিকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।

শ্রমিক নেতৃবৃৃন্দ রিকশা শ্রমিকদের ওপর দমন-পীড়ন, পুলিশি হয়রানি ও রিকশা ডাম্পিং বন্ধের দাবি জানান। একই সঙ্গে  তারা শ্রমিকদের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা, প্রয়োজনে রিকশার জন্য আলাদা লেন তৈরি, অটোরিকশা শ্রমিক পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু, শ্রমিকদের জন্য স্বল্প খরচে চিকিৎসার ব্যবস্থা এবং শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ করে মানবিক জীবন নিশ্চিত করার দাবি জানান।শ্রমিক নেতৃবৃন্দ শ্রমিকদের জীবন-জীবিকার অধিকার নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক  সাইফুল হক আজ গণমাধ্যম প্রদত্ত  এক বিবৃতিতে  সরকারি চাকুরীজীবীদের জনা নতুন জাতীয় বেতনকাঠামো  ঘোষণা করার পর অনতিবিলম্বে বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য সামঞ্জস্যপূর্ণভাবে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করার আহবান জানিয়েছেন  এবং বলেছেন, এখন বেসরকারি খাতের শ্রমিক - কর্মচারীদের জন্য বাঁচার মত  ন্যায্য মজুরি কাঠামো

প্রনয়ণ করা জরুরী হয়ে পড়েছে। তিনি বলেন, ১ জুলাই থেকে সরকারী কর্মকর্তা - কর্মচারীদের

নতুন বেতনকাঠামোর কার্যকর হলে একদিকে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় যেমন বেড়ে যাবে, অন্যদিকে প্রকৃত আয়ও কমে যাওয়ার আশংকা রয়েছে।

তিনি উল্লেখ করেন, সরকারি চাকুরীজীবীদের বেতন বৃদ্ধির পর বেসরকারি খাতের কয়েক কোটি শ্রমিক কর্মচারীদের বেতন না বাড়লে এক ভয়ানক বৈষম্য ও ভারসাম্যহীন পরিস্থিতি  দেখা দেবে।

তিনি উল্লেখ করেন, বেসরকারি খাতের  শ্রমিক কর্মচারীরা যে বেতন পায় তা দিয়ে মাসের, ১৫/২০ দিন চলা কঠিন।দ্রব্যমূল্যের লাগামহীন পরিস্থিতি ও জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয়বৃদ্ধির কারণে বেসরকারি খাতের  স্বল্প আয়ের সাধারণ মানুষের জীবনে দূর্বিসহ অবস্থা চলছে।নতুন পরিস্থিতিতে এখন খাদ্যপণ্য, বাসাভাড়া, পরিবহনসহ প্রতিটি ক্ষেত্রেই আবার ব্যয় বৃদ্ধি পাবে।

তিনি উল্লেখ করেন, মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে আখেরে বেতনের টাকার নোট বাড়বে, কিন্তু বাস্তবে চাকুরীজীবীদের ক্রয় ক্ষমতা বিশেষ বাড়বেনা। তিনি বাজার নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ নেবারও আহবান জানিয়েছেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার :: ০১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পর্ষদের নতুন চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু) কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে নতুন চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু) রাঙামাটি জেলার উন্নয়ন কার্মকান্ডে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির নেতৃবৃন্দের পূর্ণসহযোগিতা কামনা করেন।

এসময় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন, জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা, জেলা কমিটির সাবেক সভাপতি ও সম্পাদক মন্ডলীর সদস্য মো. আবুল হাসেম, সম্পাদক মন্ডলীর সদস্য অরুনজিতা চাকমা, বাঘাইছড়ি উপজেলা কমিটির সভাপতি সুজন চাকমা, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ইকো চাকমা, জেলা কমিটির সদস্য সাইমুন ইসলাম, মোহাম্মদ ফয়সাল ও কল্পনা চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুন চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু) কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে জেলা পরিষদ থেকে ফেরার পথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন গণমাধ্যমকে বলেন, বিগত ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে আওয়ামীলীগ দলীয় কার্যালয় হিসাবে ব্যবহার করেছিলো।

আওয়ামীলীগ দলীয় লোকজন আর তাদের দলীয় ঠিকাদার ব্যতিত প্রায় সাড়ে ১৮ বছর ধরে সাধারণ জনগণ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কোন ধরনের সুবিধাভোগি ছিলেন না। সাধারণ গরিব মানুষ সরকারি আর্থিক সাহায্য পাওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা পরিষদের চেয়ারম্যানের অফিসের সামনে ধরনা দিয়ে বসে থাকতে হতো।

২০২৪ সালে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিষ্ট শেখ হাসিনার আওয়ামীলীগের ১৭ বছরের পতন হয়। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান বিএনপি সরকারের মেয়াদ ছয় মাস ইতোমধ্যে মান্যবর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে উল্লেখ্যযোগ্য ভাল কাজ করে যাচ্ছেন। পাহাড়-সমতল এর উন্নয়নের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা প্রসংশনীয়।

বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশী। তাই এই সরকারকে সময় দিতে হবে।

তিনি বলেন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপুসহ পর্ষদে সকল সদস্যের প্রতি আহবান থাকবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কার্যালয় যেন দলীয় কার্যালয়ে পরিনত করা না হয়।

চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বাবুর মাধ্যমে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ যেন জনবান্ধব এবং রাঙামাটি জেলার উন্নয়নের প্রাণ কেন্দ্র হিসাবে যেন জেলার সকল শ্রেণী-পেশার মানুষের আস্থা অর্জন করতে পারে।

জেলার একমাত্র বাম ধারার প্রগতিশীল রাজনীতিক পার্টি এবং বিএনপির শরিক দলের জেলা নেতা নির্মল বড়ুয়া মিলন নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও পর্ষদ সদস্যের প্রতি এই আহবান জানান।

উল্লেখ্য, গত ২০ আগস্ট রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার (দীপু)কে চেয়ারম্যান করে ১৫ সদস্যের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

নতুন অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্য হলেন : শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, উথোয়াইমং মারমা, পাইচিং মং মারমা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মণ, মোহাম্মদ মানুনুর রশিদ, মো. তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাশ ও চন্দ্রা চাকমা।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সকল দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে প্রজ্ঞাপনে ২০২৪ সালে গঠিত পরিষদ বাতিল করা হয়।

বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক জনপ্রত্যাশা পূরণে সরকারকে মানুষের জানমাল ও জীবন জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।সরকার গঠনের ৬ মাস পর এখন জনজীবনের  জরুরী সংকট সমাধানে দৃশ্যমান ও কার্যকরী পদক্ষেপ নিতে হবে।নির্বাচিত জনপ্রিয় সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা।

তিনি বলেন, দ্রুত অসহনীয় বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে।তিনি বলেন, এখন আর কোনভাবেই বিশাল যুবশক্তির অমিত সম্ভাবনা নষ্ট হতে দেয়া যাবেনা।

তিনি  সরকারের নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ না করার ঘোষণাকে স্বাগত জানান এবং বলেন  কেবল ভারতের ক্ষেত্রে নয়, সকল পরাশক্তির সাথেই জাতীয় মর্যাদা ও জাতীয় স্বার্থের এই নীতি অনুসরণ করতে হবে।তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সত্যিকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে বাংলাদেশবিরোধী সকল অপপ্রচার ও অপতৎপরতা  অবশ্যই বন্ধ করতে হবে।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর ফার্মগেটের ফ্লেমিংকো কনভেনশন সেন্টার মিলনায়তনে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি ঢাকা মহানগর উত্তর আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা মহানগর উত্তর-এর বিভিন্ন থানা থেকে প্রায় তিন শতাধিক যুব প্রতিনিধি  অংশগ্রহণ করেন।

সাইফুল হক বলেন, তেল, গ্যাস ও জ্বালানির মতো অতি সংবেদনশীল খাতকে কোনোভাবেই বিদেশ নির্ভর করে  রাখা যাবে না।  জাতীয়  স্বাবলম্বিতার নীতির ভিত্তিতে জাতীয় সক্ষমতা বাড়িয়ে পেট্রোবাংলাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে এবং সমুদ্র ও ভূখণ্ডে নিজেদের জ্বালানি সম্পদ অনুসন্ধান ও উত্তোলন নিশ্চিত করতে হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি  বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে এখনও মানুষ খুন, নির্যাতন নিপীড়নের  শিকার হচ্ছে।  তিনি দূর্বৃত্ত

অপরাধীদেরকে  রাজনৈতিক পরিচয়ে বিবেচনা না করে  এদের বিরুদ্ধে  কঠোর  ব্যবস্থা গ্রহনের আহবান জানান।

তিনি বলেন, নির্বাচিত সরকারকে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন ও বাস্তব কাজের মাধ্যমে নিজেদের দায়িত্বের প্রমাণ দিতে হবে। আওয়ামী লীগের মতো আর কেউ যেন জনগণের ধৈর্যের পরীক্ষা না নেয়, সে ব্যাপারে ও তিনি সবাইকে সতর্ক থাকার আহবান জানান।

যুবসমাজের উদ্দেশে সাইফুল হক বলেন, দেশের যেকোনো অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে বিপ্লবী যুবসমাজকে বুক চিতিয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে । গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে যুবসংগঠনগুলোকে আরও শক্তিশালী, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, ’৬৯ ও ’৭০-এর গণঅভ্যুত্থান, ’৭১-এর মুক্তিযুদ্ধ এবং ’২৪-এর গণঅভ্যুত্থান—দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ গণআন্দোলন ও সংগ্রামে যুবসমাজ জীবন দিয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে মব জাস্টিসসহ নানা ধরনের প্রতারণা ও অনিশ্চয়তার কারণে বহু যুবক বিপদে পড়েছেন, বেকারত্বেরন শিকার হয়েছেন এবং জীবিকার সন্ধানে বিদেশে গিয়ে প্রাণ হারিয়েছেন। যুবসমাজের এই হতাশা ও অনিশ্চয়তা দূর করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

বহ্নিশিখা জামালী বলেন, যুবসমাজই দেশের প্রাণশক্তি। তাই হতাশ না হয়ে জেলা, উপজেলা, থানা, ওয়ার্ড থেকে শুরু করে পাড়া-মহল্লায় যুবসমাজকে ঐক্যবদ্ধ ও জাগ্রত করতে হবে। দেশের পরিবর্তন ও মানুষের মুক্তির সংগ্রামে যুবসমাজকে একটি শক্তিশালী বিপ্লবী শক্তি হিসেবে গড়ে তুলতে হবে।

যুব নেতা তুহিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান,  বাংলাদেশ বিপ্লবী যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম, সংগঠনের যুগ্ম আহ্বায়ক আওয়াল মাহমুদ, ঢাকা উত্তর এর যুব সংগঠক ইব্রাহিম হোসেন রনি প্রমুখ । বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, যুবসমাজের সংকট, কর্মসংস্থান, বৈষম্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য রাখেন। তারা যুবসমাজকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করে অধিকার, ইনসাফ ও মুক্তির সংগ্রামকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সকালে প্রতিনিধি সভা শুরু হয়।

সভার শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, বিপ্লবী যুব সংহতির সংগঠক অকাল প্রয়াত শিবু মোহান্ত  ও নেপালে পার্বত্য সুনামীতে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করা হয় এবং দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
রংপুরে সাবেক স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানসহ একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

রবিবার এক বিবৃতিতে সাইফুল হক বলেন, একটি পরিবারের চারজন মানুষকে এভাবে হত্যার ঘটনাকে কোনোভাবেই স্বাভাবিক অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই। এই ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি এবং নাগরিকদের নিরাপত্তাহীনতার একটি বড়  দৃষ্টান্ত।

তিনি বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। যদি তা সত্য হয়ে থাকে, তাহলে এটি শুধু একটি পরিবারের ওপর সংঘটিত নৃশংস অপরাধ নয়; দেশে মাদক, কিশোর-তরুণ অপরাধ এবং সামাজিক সহিংসতার ভয়াবহ বিস্তারেরও একটি অশনি সংকেত।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, অধিকাংশ ক্ষেত্রে প্রশাসনিক ও রাজনৈতিক ছত্রছায়ায়  মাদক সিন্ডিকেট তাদের রমরমা ব্যবসা চালিয়ে যায়।

সাইফুল হক বলেন, মাদক ব্যবসা ও মাদকের বিস্তার বন্ধে রাষ্ট্রের কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতার সুযোগে অপরাধী চক্র শক্তিশালী হচ্ছে এবং সাধারণ মানুষের জীবন ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে।

তিনি রংপুরের হত্যাকাণ্ডের নিরপেক্ষ, দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করতে হবে এবং এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। কোনো ধরনের রাজনৈতিক, সামাজিক বা প্রশাসনিক প্রভাব যেন তদন্ত ও বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও মৌলিক দায়িত্ব। একের পর এক নৃশংস হত্যাকাণ্ড, মাদক ও অপরাধের বিস্তার ঘটতে থাকলে সরকারের সংশ্লিষ্টদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।

তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, মাদক নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত এবং নাগরিকদের নিরাপত্তা বিধানে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সাইফুল হক নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকসন্তপ্ত স্বজনদের এই কঠিন সময়ে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সহায়তা দেওয়ারও আহ্বান জানান।

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
ঢাকা, ২০ আগস্ট ২০২৬ :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পুনর্গঠন করা হয়েছে।

পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯; তিন জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭-এর ১৬ক(৪) উপধারা এবং তিন পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪-এর ৪(২) ও ২(২) উপধারার ক্ষমতাবলে এই অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়।

পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দীপন তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ম্রাসা থোয়াই মারমা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মাম্যাচিং-কে নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া, প্রতিটি জেলা পরিষদে চেয়ারম্যানের পাশাপাশি ১৪ জন করে সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে।

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন পরিষদ সংশ্লিষ্ট আইন ও বিধান অনুযায়ী স্ব-স্ব জেলা পরিষদের দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, গত ০৭ নভেম্বর ২০২৪ তারিখের ২৯.০০.০০০০.২১৪.১৮.০০২২.২৪-১১৯ নম্বর প্রজ্ঞাপন দ্বারা গঠিত পূর্বের পরিষদ বাতিল করা হয়েছে। জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
স্টাফ রিপোর্টার :: গাছ আমাদের পরিবেশের প্রাণ। বেঁচে থাকার জন্য আমাদের বিশুদ্ধ অক্সিজেন দরকার, যা গাছ সরবরাহ করে। তাই আমাদের সবার বেশি করে গাছ লাগানো উচিত। একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়তে গাছের বিকল্প নেই।

প্রকৃতি আমাদের জীবনের এমন এক অংশ, যেখানে সবুজের ছোঁয়ায় মন নিজে থেকেই শান্ত হয়ে আসে।

প্রকৃতি তার নিজস্ব রূপ ও লাবণ্যে আমাদের চারপাশকে সাজিয়ে রেখেছে। যান্ত্রিক জীবনের ব্যস্ততা থেকে মুক্তি পেতে আমরা বারবার ফিরে যাই প্রকৃতির কাছে।

বন, জীববৈচিত্র সুরক্ষিত হলে-বাঁচবে পৃথিবী, এমনই বিশ্বাস থেকে লক্ষাধিক চম্পা ফুল গাছ লাগিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী দ্বিজেন শর্মা পরিবেশ পদক-২০২৪ প্রাপ্ত রাঙামাটি পার্বত্য জেলার কৃতি সন্তান পরিবেশবিদ সবুজ চাকমা।

পাহাড় ও সমতলে ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে আজ বৃহস্পতিবার ২০ আগস্ট-২০২৬ চন্দ্রঘোনা ১১ নং ইউনিয়নের ১নং ওয়ার্ডে ১৮৮০ সালে রাজা ভূবণমোহন রায় কর্তৃক নির্মিত ভূমিদাতা শুভংকর বড়ুয়া (মহুরী) পূর্ণনির্মাণ ২০০৯ ঐতিহ্যবাহী কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহার প্রাঙ্গন ও সড়কের দুই পাশে রোপনের জন্য ফলজ, ফুল, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ ও রোপন করেছেন রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।

বিহারের সড়কের ২ পাশে লাগানো জন্য গাছের চারার মধ্যে রয়েছে : চম্পা ফুল, চাপালিশ, তেলশুর, তেতুল, সিভিট, বিলাতি গাব, অর্জুন, জারুল, সোনালু,নিম, কৃষ্ণচুড়া,আমলকি, রাধাচুড়া,বহেরা, হরতকি, কাজু বাদাম, মেহগুনি, সজিনা, বেল ও ড্রাগন ইত্যাদি চারা।

এসময় কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহার অধ্যাক্ষ দীপংকর মহাথেরো, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা, স্থানীয় দায়ক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় সবুজ চাকমা বলেন, পরিকল্পিতভাবে গাছ লাগিয়ে নতুন বনাঞ্চল সৃষ্টি করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা প্রত্যক সচেতন নাগরিকের দায়িত্ব। তিনি সবুজ বনায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
‎স্টাফ রিপোর্টার :: ‎রাঙামাটি–রাজস্থলী সড়কে যাত্রীবাহী পিকআপ ও জীপ গাড়ি চলাচলে বাধা, গাড়ি আটকে যাত্রী নামিয়ে দেওয়া এবং চালক-মালিকদের হুমকির অভিযোগ তুলে নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে রাঙামাটি জেলা প্রশাসন, পৌর প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।

‎‎স্মারকলিপিটি রাঙামাটি জেলা প্রশাসকের পক্ষে গ্রহণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেন এবং পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর কাছেও স্মারকলিপি দেওয়া হয়।

‎‎স্মারকলিপিতে রাঙামাটি যাত্রীবাহী পিকআপ মালিক সমবায় সমিতি লিমিটেড এবং রাঙামাটি জেলা কার, মাইক্রোবাস ও পিকআপ-জীপ গাড়ি চালক শ্রমিক ইউনিয়নের নেতারা অভিযোগ করেন, রাঙামাটি থেকে রাজস্থলী রুটে দীর্ঘদিন ধরে নিয়মিত যাত্রীবাহী যানবাহন চলাচল করছে না। এতে কাপ্তাই ও রাজস্থলী উপজেলার সাধারণ মানুষ সরকারি-বেসরকারি কাজসহ জরুরি প্রয়োজনে যাতায়াতে দুর্ভোগে পড়ছেন।

‎‎যাত্রীদের দুর্ভোগ কমাতে দুই সংগঠন যৌথভাবে গত ১৬ আগস্ট থেকে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ ও জীপ গাড়ির মাধ্যমে যাত্রী পরিবহন চালুর সিদ্ধান্ত নেয় বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

‎‎তবে অভিযোগ করা হয়, ওই দিন গাড়ি চলাচল শুরু করতে গেলে চট্টগ্রাম ও রাউজান থেকে আসা কিছু ব্যক্তি এবং চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি ও চালক সমিতির লোকজন এতে বাধা দেন। সকাল ৭টার দিকে সড়কে বাস দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পিকআপ ও জীপ গাড়ি থেকে যাত্রী নামিয়ে দেওয়া হয় এবং কয়েকটি গাড়ি আটকে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে।

‎‎এ ছাড়া রাজস্থলী থেকে যাত্রী নিয়ে রাঙামাটির উদ্দেশে আসা একটি পিকআপ-জীপ গাড়িকে কাপ্তাইয়ের রাইখালী এলাকায় যাত্রী নামিয়ে হয়রানি ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে বলেও স্মারকলিপিতে দাবি করা হয়। গত ১৭ আগস্ট একই এলাকায় আবারও গাড়ি আটকে দেওয়া হয় বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

‎‎স্মারকলিপিতে আরও বলা হয়, পিকআপ ও জীপ গাড়ি চলাচল অব্যাহত থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটানো হতে পারে এবং রাঙামাটি থেকে কোনো কার, মাইক্রোবাস বা অন্যান্য যানবাহন রাউজানের ওপর দিয়ে চলতে দেওয়া হবে না—এমন হুমকিও দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন। এ ঘটনায় পিকআপ ও জীপ গাড়ির মালিক এবং চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

‎‎আবেদনকারীরা অভিযোগ করেন, রাঙামাটি–রাজস্থলী সড়কে দীর্ঘ প্রায় দুই থেকে তিন বছর নিয়মিত যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। স্থানীয় মালিক ও শ্রমিকরা জেলার অভ্যন্তরে এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাত্রী পরিবহন করতে চাইলে কেন বাধা দেওয়া হচ্ছে, সে প্রশ্নও তোলা হয়েছে স্মারকলিপিতে।

‎‎তবে স্মারকলিপিতে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি বা সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

‎‎এ অবস্থায় রাঙামাটি–রাজস্থলী রুটে যাত্রীসেবা দিতে গিয়ে সম্ভাব্য যেকোনো ধরনের দুর্ঘটনা ও হামলা থেকে সুরক্ষা নিশ্চিত করে পিকআপ ও জীপ গাড়ি চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সংগঠনগুলোর নেতারা।

‎‎স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রাঙামাটি যাত্রীবাহী পিকআপ মালিক সমিতির উপদেষ্টা মোহাম্মদ শাহিন আল মামুন ও নির্মল বড়ুয়া মিলন, সভাপতি প্রজেশ চাকমা, সাধারণ সম্পাদক লিটন চাকমা, রাঙামাটি জেলা কার, মাইক্রোবাস ও জীপ গাড়ি চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম, সহ-সাধারণ সম্পাদক মো. হোসেন, লাইন সম্পাদক টুলু বড়ুয়া এবং প্রচার সম্পাদক মো. আরাফাত হোসেন প্রমুখ।

মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, জুলাই - আগস্ট গণঅভ্যুত্থানের শহীদেরা একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ও সমাজের জন্য  জীবন উৎসর্গ করেছেন,  বিশেষ কোন শক্তি  বা গোষ্ঠীর রাজনৈতিক পুঁজি বাড়াতে  তারা জীবন  দেয়নি। তিনি এই শহীদদেরকে নিয়ে সংকীর্ণ রাজনীতি না করতে সবার প্রতি আহবান জানান। তিনি অবিলম্বে জুলাই -আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের দের পূর্ণাংগ তালিকা প্রকাশ করতে সরকারের প্রতি আহবান জানান।

তিনি  উল্লেখ করেন,  গত দুই বছরে অর্থনৈতিক  ও সামাজিক বৈষম্য, চাকুরীচ্যুতি, কর্মহীনতা  বৃদ্ধি পেয়েছে। মানুষের জীবন জীবিকাও  নিরাপদ হয়নি। সন্ত্রাস, চাঁদাবাজী, দখলদারিত্ব এখনও বন্ধ হয়নি।

তিনি বলেন,  বিদেশনির্ভর  জ্বালানি নীতির কারনেই  দেশে আজ গ্যাস বিদ্যুৎ সংকট ঘনীভূত হয়েছে।তিনি জ্বালানির ক্ষেত্রে  বিদেশ নির্ভরতা কাটিয়ে উঠতে বাপেক্সসহ দেশীয় প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি বলেন, বিএনপি সরকার গত ছয়মাসে কয়েকটি  ক্ষেত্রে

সাফল্য দেখাতে না পারলেও গণতান্ত্রিক অধিকার ও গণতান্ত্রিক সহিষ্ণুতার  ক্ষেত্রে তারা দৃষ্টান্তমুলক সাফল্য দেখিয়েছে।এই সময়কালে রাষ্ট্রীয় নিপীড়ন ও সন্ত্রাসের পথ পরিহার করে যে শাসনপদ্ধতি চলছে তা অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন,  গত ছয় মাসে সরকার সামাজিক  ও অর্থনৈতিক  সুরক্ষায় যেসব প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে দেশের মানুষ এখন তার বাস্তবায়ন দেখতে চাইবে।

আজ বিকালে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে হাতিরঝিলের মধুবাগে কাদেরিয়া পার্টি সেন্টার মিলনায়তনে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই শহীদসহ  ২৪ এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে

“শহীদ স্মরণ সমাবেশে” তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির হাতিরঝিল আঞ্চলিক কমিটির নেত্রী  নার্গিস আকতার লিমার সভাপতিত্বে ও ফিরোজ আলীর সঞ্চালনায়  অনুষ্ঠিত এই সভায়   বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মাহমুদ হোসেন,  কেন্দ্রীয় কমিটির সদস্য  সাইফুল ইসলাম,, বিএনপির স্থানীয় নেতা আব্দুর রশীদ খান, আকতারুজ্জামান রাজিব, মাহমুদুল হাসান মাধু, নারীনেত্রী মরিয়ম আকতার প্রমুখ

সমাবেশে বহ্নিশিখা জামালী বলেন,  নির্বাচিত সরকার দেশের দায়িত্ব গ্রহনের ছয় মাস পার হলেও মানুষের জীবন, বিশেষ করে নারীদের জীবন এখনও নিরাপদ হয়নি। এখনও নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি নারী বিদ্বেষী সকল অপতৎপরতা আইন করে নিষিদ্ধ করার আহবান জানান।

আকবর খান বলেন,  বিএনপি সরকারকে অবশ্যই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ধারণ করতে হবে।তিনি সংসদের আগামী অধিবেশনে স্বাক্ষরিত জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করার আহবান জানান।

বক্তারা  বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে শ্রমিক ও শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশী শহীদ হলেও তারা এখনও সবচেয়ে বঞ্চিত ও নির্যাতীত।তিনি বলেন, এর শ্রমিকেরা বাঁচতে না পারলে শহীদদের জীবনদান বৃথা হয়ে যাবে।

নেতৃবৃন্দ বলেন, ২৪ এর  গণঅভ্যুত্থান জনগণের সকল অংশ ত্যাগ শিকার করলেও গত দুই বছরে এর সুফল আত্মসাৎ করেছে মুষ্টিমেয় কিছু লোক।তিনি বলেন, এই অবস্থার পরিবর্তন ঘটাতে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে।

তারা  বলেন,  জনগণের অধিকার, ইনসাফ ও মুক্তি নিশ্চিত করতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তার লড়াই অব্যাহত রাখবে।

সমাবেশের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই শহীদ বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ অভ্যুত্থানের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি কমরেড খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকালে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সংহতি মিলনায়তনে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হকের নেতৃত্বে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রয়াত এই নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এ সময় ন্যাপ ভাসানীর কেন্দ্রীয় কমিটির মহাসচিব ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম মিন্টু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভাকাঙ্ক্ষী পলাশ চৌধুরী এবং খন্দকার আলী আব্বাসের ভাগ্নে শহীদুর রহমান রহমত উপস্থিত ছিলেন।

পরে ‘খন্দকার আলী আব্বাস ও তার রাজনৈতিক উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভার সভাপতি  পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক  বলেন, দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ  ও আদর্শবাদী নেতৃত্বের বড়ই খরা চলছে। যারা নিজেদের উজাড় করে দিয়ে দেশ ও মানুষের জন্য সারাজীবন উৎসর্গ করবেন এমন নিবেদিতপ্রাণ নেতৃত্বের অভাব আজ গভীরভাবে অনুভূত হচ্ছে।

তিনি বলেন, কমরেড খন্দকার আলী আব্বাস ছিলেন ঠিক এই প্রকৃতির একজন মানুষ। তিনি ছিলেন দেশ ও মানুষের জন্য নিবেদিতপ্রাণ, স্বপ্নচারী ও আদর্শবাদী রাজনৈতিক নেতা। বৃহত্তর ঢাকা অঞ্চল, বিশেষ করে ঢাকা ও মানিকগঞ্জে তিনি ছিলেন কিংবদন্তীতুল্য এক রাজনৈতিক ব্যক্তিত্ব। মানুষের অধিকার আদায়ের সংগ্রাম এবং বামপন্থী রাজনীতির বিকাশে তার দীর্ঘদিনের ভূমিকা ছিল স্মরণীয়।

সাইফুল হক বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান  ব্যতিক্রম ছাড়া দেশের রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্ব ও আচরণে বড় কোনো পরিবর্তন আনতে পেরেছে, এমন  লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।

তিনি বলেন, রাজনীতি এখন দ্রুত ক্ষমতা ও অর্থবিত্ত গড়ে তোলার হাতিয়ারে পরিণত হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের দেড় বছরে তরুণ প্রজন্মের একটি অংশের মধ্যেও  ক্ষমতা ও ক্ষমতার মোহ জাগিয়ে তুলে তাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে অনেকটাই বিনষ্ট করা হয়েছে।

সাইফুল হক বলেন, কমরেড খন্দকার আলী আব্বাসের মতো নেতাদের রাজনৈতিক জীবন ও আদর্শ আজকের প্রজন্মের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। দেশ ও মানুষের জন্য নিঃস্বার্থভাবে নিজেকে উৎসর্গ করার যে রাজনৈতিক আদর্শ তিনি ধারণ ও চর্চা করেছেন, বর্তমান রাজনীতির সংকট উত্তরণে সেই আদর্শ ও মূল্যবোধ থেকে শিক্ষা নেওয়া জরুরি।

সভার শুরুতে খন্দকার আলী আব্বাস এর বিপ্লবী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।